1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপি হয়ে সংসদে যাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ বিচারক: প্রধানমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী নাহিদের জোড়া আঘাত, পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে : জিএম কাদের মেহেরপুরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রথমবার লন্ডনের স্টেশনের নাম বাংলা ভাষায়

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনে বহু বছর ধরে বসবাস করছেন অসংখ্য বাংলাদেশি নাগরিক। ব্রিটিশ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন তারা। যুক্তরাজ্য প্রবাসী এসব বাংলাদেশির সম্মানে সম্প্রতি প্রথমবারের মতো লন্ডনের কোনো স্টেশনের নাম লেখা হলো বাংলা ভাষায়।

শুক্রবার (১১ মার্চ) বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ফেসবুকে লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশনের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, বাংলাদেশিদের জন্য অন্যরকম প্রাপ্তি। এই প্রথম লন্ডনের কোনো ট্রেনস্টেশনের নাম ইংরেজির পাশাপাশি বাংলায় লেখা হলো। ধন্যবাদ সংশ্লিষ্ট ব্যক্তিদের।

এর আগে, গত বছরের সেপ্টেম্বরে হোয়াইটচ্যাপেল স্টেশনের সব সংকেত ইংরেজির পাশাপাশি বাংলা ভাষায় লিখতে ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। লন্ডনের মেয়রের সাদিক খানের কাছে পাঠানো এক চিঠিতে এই আবেদন জানান টাওয়ার হ্যামলেটের মেয়র জন বিগস। চিঠিতে তিনি পূর্ব লন্ডনে বসবাসকারী বৈচিত্র্যময় মানুষদের কথা উল্লেখ করে সিটি হল ও টিএফএলের (ট্রান্সপোর্ট ফর লন্ডন) সংকেতগুলোকে দ্বিভাষিক করার অনুরোধ জানান।

জন বিগস বলেন, (লন্ডনে বসবাসকারী) বাংলাদেশি সম্প্রদায়ের প্রাণকেন্দ্র হোয়াইটচ্যাপেল। সাউথলে এরই মধ্যে দ্বিভাষিক সংকেত বসানো হয়েছে। ব্রিটিশ-বাংলাদেশিদের সংস্কৃতি চিহ্নিতকরণ এবং তাদের সমৃদ্ধ ঐতিহ্য ও বৈচিত্র্য প্রতিফলিত করতে হোয়াইটচ্যাপেলে অনুরূপ কিছু করলে তা স্বাগত জানানো হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইস্ট লন্ডন অ্যাডভার্টাইজারের খবর অনুসারে, টাওয়ার হ্যামলেট মেয়রের চিঠির পরিপ্রেক্ষিতে হোয়াইটচ্যাপেল স্টেশনের মতো লন্ডনের বিখ্যাত সিটি হলেও বাংলা সংকেতের বিষয়টি বিবেচনা করছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com