1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

বছরে দেড় হাজারের বেশি বাংলাদেশি শ্রমিক মারা যায় মধ্যপ্রাচ্যে

  • আপডেট টাইম :: শনিবার, ১২ মার্চ, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রতি বছর দেড় হাজারের বেশি বাংলাদেশি শ্রমিক মারা যায়। এর অর্ধেকের বেশি মৃত্যুর কারণ অজ্ঞাতই থেকে যায়। মানবাধিকার সংস্থাগুলোর একটি গ্রুপ তাদের যৌথ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

‘ভাইটাল সাইনস : দ্য ডেথস অব মাইগ্রেন্টস ইন দ্য গালফ’ শীর্ষক প্রতিবেদনেটিতে বলা হয়েছে, প্রতি বছর উপসাগরীয় দেশগুলোতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রায় ১০ হাজার শ্রমিক মারা যায়। এসব মৃত্যুর অর্ধেকের বেশিটিরও কারণ অজ্ঞাতই থেকে যায়। অধিকাংশটির ক্ষেত্রেই সাদামাটাভাবে ‘প্রাকৃতিক কারণ’ কিংবা ‘হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে’ লেখা হয়। কিন্তু এরপরও এতো অভিবাসী শ্রমিকের মৃত্যু কেন হচ্ছে সে বিষয়ে যথাযথ তদন্ত করতে ব্যর্থ হয়েছে উপসাগরীয় দেশগুলো।

এতে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলে স্বল্প বেতনের অভিবাসী শ্রমিকরা গরম ও আর্দ্রতা, বায়ুদূষণ, অতিরিক্ত কাজ এবং নিপীড়নমূলক কাজের পরিস্থিতি, দুর্বল কর্মপরিবেশ ও সুরক্ষা ব্যবস্থার কারণে মানসিক চাপ ও উচ্চ রক্তচাপসহ নানাবিধ স্বাস্থ্যগত ঝুঁকির মুখে পড়ে। প্রচণ্ড গরমে দীর্ঘ সময় ধরে কায়িক শ্রম অঙ্গের ক্ষতির কারণ হতে পারে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, উপসাগরীয় দেশে বাংলাদেশি শ্রমিকদের মৃত্যুর ব্যাপারে খুব সীমিত তথ্য পাওয়া যায়। মারা যাওয়া প্রবাসী বাংলাদেশিদের ৯০ শতাংশ দেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে ফিরেছে। এসব অভিবাসীর মৃত্যুর কারণ কিংবা মৃতদেহ কিভাবে এসেছে সে সম্পর্কিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া মৃতের সংখ্যার ব্যাপারে শাহজালালের আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ও সরকারের দেওয়া তথ্যের মধ্যেও কিছু গড়মিল রয়েছে।

পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৬ সালে ওমান, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরব থেকে দেড় হাজারের বেশি শ্রমিকের মৃতদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে এসেছে। ২০১৮ ও ২০১৯ সালে এই সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যায়। অবশ্য ২০২১ সালে এই সংখ্যা কমে দুই হাজারের নিচে চলে আসে। এসব শ্রমিকের অধিকাংশই সৌদি আরবে কর্মরত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com