1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপি হয়ে সংসদে যাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ বিচারক: প্রধানমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী নাহিদের জোড়া আঘাত, পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে : জিএম কাদের মেহেরপুরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারত

  • আপডেট টাইম :: শনিবার, ১২ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ভুল করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারতীয় সেনাবাহিনী। বৃহস্পতিবার এই ঘটনায় ক্ষমা চেয়েছে নয়া দিল্লি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত বুধবার সেনা মহড়া চলাকালীন ভারতীয় সেনাবাহিনীর ওই ক্ষেপণাস্ত্র গিয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিলন চানু শহরে আঘাত হানে। তবে খবরটি প্রথম প্রকাশ করে রাশিয়ার সংবাদ সংস্থা স্পুৎনিক। তারাই প্রথম জানায় হরিয়ানার সিরসার কাছে কোনও এলাকা থেকে একটি ভারতীয় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে নয়াদিল্লি ঘটনাটির কথা স্বীকার করে। তবে একইসঙ্গে জানিয়ে দেয়, ঘটনাটি ভুল করে ঘটেছিল।

কী ভাবে এমন ভুল হল তা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে,‘গত ৯ মার্চ নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন দুর্ঘটনাবশত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হয়ে যায়। প্রযুক্তিগত গোলযোগের জন্যই ওই ঘটনা ঘটেছিল। তবে ভারত ইতোমধ্যে ঘটনাটিতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।’

একই সঙ্গে ভারতের তরফে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলা হয়েছে, ‘আমরা জানতে পেরেছি ওই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের একটি এলাকায় গিয়ে অবতরণ করেছে। ঘটনাটি নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক। তবে আমরা কিছুটা নিশ্চিন্ত এটা জেনে যে এই দুর্ঘটনায় ওই এলাকায় কারও প্রাণ যায়নি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com