1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপি হয়ে সংসদে যাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ বিচারক: প্রধানমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী নাহিদের জোড়া আঘাত, পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে : জিএম কাদের মেহেরপুরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ইউক্রেনের বিরুদ্ধে লড়তে মধ্যপ্রাচ্য থেকে স্বেচ্ছাসেবক আনছে রাশিয়া

  • আপডেট টাইম :: শনিবার, ১২ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে মধ্যপ্রাচ্য থেকে স্বেচ্ছাসেবকদের রাশিয়ায় আসার অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলে তিনি এই অনুমতির কথা জানিয়েছেন।

পুতিন বলেছেন, ‘আপনি যদি দেখেন যে এই মানুষগুলো অর্থের জন্য নয়,বরং স্বেচ্ছায় দোনবাসে বসবাসকারীদের সাহায্য করতে আসে, তাহলে তারা যা চায় আমাদের তা দিতে হবে এবং তাদের সংঘাতের এলাকায় যেতে সহায়তা করতে হবে।’

প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ১৬ হাজার স্বেচ্ছাসেবক রয়েছে। তারা দোনবাসে রাশিয়ার পক্ষে লড়াই করতে চায়।

ধারণা করা হচ্ছে, সিরিয়ার সরকারি সেনাদের ইউক্রেনে যুদ্ধ করার জন্য রাশিয়া অর্থ প্রদান করতে পারে। রাশিয়ার বিমান বাহিনী এবং কিছু বিশেষ ইউনিট সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

পুতিনের এই বক্তব্যের আগে ইউক্রেন সরকার জানিয়েছিল, তারা বিদেশি স্বেচ্ছাসেবকদের একটি বাহিনী গঠন করছে যারা রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে ইচ্ছুক।

প্রেসিডেন্ট পুতিন কাউন্সিলকে বলেছেন, ‘পশ্চিমা পৃষ্ঠপোষকরা’ ইউক্রেন সংঘাতের জন্য ভাড়াটে সেনা নিয়োগ দিয়েছে, যা প্রকাশ্যে ‘আন্তর্জাতিক আইনের সব নিয়ম লঙ্ঘন করছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com