1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপি হয়ে সংসদে যাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ বিচারক: প্রধানমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী নাহিদের জোড়া আঘাত, পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে : জিএম কাদের মেহেরপুরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সৌদিতে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা গত বছরের চেয়ে বেশি।

শনিবার (১২ মার্চ) সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসি খবরে বলা হয়, মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে সাতজন ইয়েমেনের ও একজন সিরিয়ার নাগরিক রয়েছেন। তারা একাধিক অপরাধের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে।

কারো কারো বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএস), আল-কায়েদা ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। এছাড়া অনেকের বিরুদ্ধে হত্যা, অপহরণ, নির্যাতন, ধর্ষণ এবং দেশে অস্ত্র পাচারের অভিযোগ আনা হয়েছে।

গত বছর দেশটিতে মোট ৬৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০২০ সালে ২৭ জনের। ২০১৬ সালে একদিনে ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল সৌদি আরব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com