1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপি হয়ে সংসদে যাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ বিচারক: প্রধানমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী নাহিদের জোড়া আঘাত, পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে : জিএম কাদের মেহেরপুরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩৫

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : পোল্যান্ডের সীমান্তের কাছে অবস্থিত ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে রাশিয়ার চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে ১৩৪ জন। রোববার (১৩ মার্চ) লাভিভ অঞ্চলের গভর্নর ম্যাকসিম কোজিটস্কি একথা জানান।

এর আগে লাভিভ ও এর পাশের এলাকাগুলোতে সকাল থেকে বিমান হামলা চালাতে শুরু করে রুশ বাহিনী। এ সময় পোল্যান্ড সীমান্ত থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে হামলা চালায় রুশ বাহিনী। ঘাঁটিটিতে ৩০টির মতো ক্রুজ ক্ষেপাণাস্ত্র নিক্ষেপ করা হয়।

ম্যাকসিম কোজিটস্কি জানান, বোরবার ছোঁড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ‌‌বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে গুলি করে ভূপাতিত করা হয়েছে।’ তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে এসে আছড়ে পড়ে। এতে ৩৫ জন নিহত এবং ১৩৪ জন আহত হয়েছেন।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তায় পোল্যান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইউক্রেন থেকে যাওয়া অগণিত মানুষ শরণার্থী হিসেবে পোল্যান্ডে আশ্রয় নিচ্ছে। এছাড়া পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সহায়তা করতে পোল্যান্ড সীমান্ত দিয়ে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে।

সূত্র: আল-জাজিরা, টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com