1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নির্মিত হলো ‘ভালোবাসার বন্ধন’

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ মার্চ, ২০২২

বিনোদন ডেস্ক : সোনার ময়না পাখি পুর্ণদৈর্ঘ চলচ্চিত্রের প্রযোজক আসাদুজ্জামান আসাদ এর রচনা ও পরিচালনায় নির্মিত হলো এক পর্বের নাটক ‘ভালোসার বন্ধন’। মনির চলচ্চিত্রের প্রযোজনা ও সোনার বাংলা সোনার কৃষক চ্যানেলে পরিবেশনায় নাটকটি চিত্রায়িত হয়েছে শেরপুরের গারো পাহাড়ে।

গতকাল শনিবার (১২ মার্চ) সকাল থেকে মধ্যরাত অবধি গারো পাহাড়ের বিভিন্ন লোকেশনে টানা শুটিং চলে নাটকটির।

এতে অভিনয় করেছেন টিভি ও থিয়েটার অভিনেত্রী স্বপ্নমায়া, মডেল মাহিন খান, চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক সাইফুল ইসলাম, অভিনেত্রী মুক্তামণি, নবাগত সাংবাদিক মনির, চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী হীরা। চিত্র গ্রাহক হিসেবে রয়েছেন হানিফ হাসান ও মেকআপে টিপু।

গ্রামের ধনাঢ্য ও মন্ডল পরিবারের দুই ছেলের একজন মাহিন গ্রামের এক উপজাতি মেয়েকে ভালোবাসে। কিন্তু শহরে পড়াশোনা করতে গিয়ে ভালোবেসে স্বপ্ন মায়াকে বিয়ে করে বাড়ি ফিরে। পরিবার তা সানন্দে মেনে পুত্রবধূ ঘরে তুলে নেয়।

ছোট ছেলে সাংবাদিক মনির স্থানীয় মেম্বারের মেয়ে ও চাচাতো বোন মুক্তা মণি’র সাথে চুটিয়ে প্রেম করে। প্রথমদিকে এ ভালোবাসার পরিণয় নিয়ে মুক্তামণি শঙ্কিত থাকলেও আজীবন হাতে হাত রেখে চলার ভরসা দেয় মনির।

দুজনেই তাদের স্বীকৃতি আদায়ে বড় ভাই ও ভাবীর সহযোগিতা চায়। এদের ভালোবাসাও পরিবারে স্বীকৃতি পেতে থাকে এবং নাটকের সমাপ্তি ঘটে। সম্পাদনা শেষে নাটকটি ইউটিউবে মুক্তি দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com