1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ক্ষতি পুষিয়ে নিতে রেমিডিয়াল ক্লাস এবং পুর্নবিন্যাসিত সিলেবাসে পরীক্ষা: শিক্ষামন্ত্রী 

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ মার্চ, ২০২২
এ জি মুন্না, নীলফামারী: করোনার শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে রেমিডিয়াল ক্লাশ এবং পুর্নবিন্যাসিত সিলেবাসে পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার (১৩মার্চ) সকালে লালমনিরহাট যাবার পথে সৈয়দপুর বিমান বন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন তিনি।
এসময় মন্ত্রী বলেন, “১৫মার্চ থেকে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান পুরোদমে চলবে, আর ক্লাশ সবকিছু পুরোদমে চলবে। আমাদের যেসব ঘাটতিগুলো হয়েছে সেই ঘাটতিগুলো পূরনের জন্য রেমিডিয়াল ক্লাশ যেগুলা হবার কথা সেগুলা হবে। আমাদের এখন যারা এসএসসি-এইচএসসি দেবে তাদের যেমন পুর্নবিন্যাসিতকৃত সিলেবাসে হচ্ছে সেগুলো হবে।
বেসরকারী মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা ও ইবতেদায়ী মাদসারা জাতীয় করণের বিষয়ে মন্ত্রী বলেন, চিন্তা হতেই পারে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করে ফেলি, পুরো শিক্ষাকে। সেটা এই মুহুর্তে হয়তো সরকারের পক্ষে করা সম্ভব নয় আবার এটা কতটা ভালো হবে আমরা আগে যেসব প্রতিষ্ঠান জাতীয়করণ করেছি সেটা উপর পুরো একটা গবেষনা হওয়া দরকার। যেসব প্রতিষ্ঠান আগে বেসরকারি থেকে সরকারি হয়েছে সেগুলো কত ভালো করছে। আমরা তো অবশ্যই চাইবো প্রতিষ্ঠান গুলো ভালো করুক,আমাদেও পড়াশোনার মান উন্নত হোক। সেজন্য যার করা দরকার অবশ্যই সেভাবেই করবে। তার জন্য সরকারের সক্ষমতাটাও জড়িত।
এছাড়াও স্বাধীনতা বিরোধী মশিউর রহমান ডিগ্রী কলেজের নাম পরিবর্তনের বিষয়টির ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com