1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ইউক্রেনে মার্কিন সাংবাদিককে গুলি করে হত্যা

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশের শহর ইরপিনে ব্রেন্ট রেনড (৫০) নামে এক মার্কিন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এই প্রথম কোনো বিদেশি সাংবাদিকের মৃত্যুর সংবাদ পাওয়া গেল।

কিয়েভের পুলিশ প্রধান আন্দ্রি নেবিতোভ বলেছেন, ওই সাংবাদিককে লক্ষ্য করে গুলি করে রাশিয়ান সেনারা। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com