1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ, গ্রেফতার ৭৫৬

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিরোধিতা করায় ৭৫০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

ওভিডি-ইনফো নামের একটি মনিটরিং গ্রুপ জানায়, রাশিয়ার ৩৭টি শহর থেকে কমপক্ষে ৭৫৬জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। এদের অর্ধেকই মস্কো থেকে গ্রেফতার হয়েছেন।

সোমবার (১৪ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর থেকেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। ওভিডি-ইনফোর তথ্যমতে, ১৪ হাজারেরও বেশি বিক্ষোভকারীকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১৭০ জনের বেশি বিক্ষোভকারীকে  রিমান্ডে নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com