1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

ফের বৈঠকে বসছে রাশিয়া-ইউক্রেন

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আরেক দফা আলোচনা হতে যাচ্ছে সোমবার (১৪ মার্চ)। এবারের বৈঠককে সামনে রেখে দেশ দুইটির মধ্যে প্রত্যাশা অনেক বেড়েছে। তবে আগের বৈঠকগুলো থেকে কার্যকর কোনো পদক্ষেপ বেরিয়ে আসেনি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাশিয়ার মধ্যস্থতাকারী ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

তাছাড়া ইউক্রেনের মধ্যস্থতাকারী ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াকও বৈঠকের বিষয়ে নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে পোডোলিয়াক জানিয়েছেন, রাশিয়া পারস্পরিক সমঝোতারভিত্তিতে ইতিবাচক সিদ্ধান্ত নিতে শুরু করেছে।

সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে তিনি আরও বলেন, রাশিয়া এখন তার চারপাশের বিশ্বকে অনেক বেশি উপলব্ধি করছে। সারা বিশ্ব ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়েছে ও তারা কিয়েভের প্রতি অনেক বেশি সংবেদনশীল, যা যুদ্ধক্ষেত্রে প্রমাণিত হয়েছে। রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধও তাদের ভাবাচ্ছে।

এদিকে, স্থানীয় সময় রোববার প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, তার প্রতিনিধিদল প্রতিদিন রাশিয়ান প্রতিপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com