1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

করোনায় মৃত্যুহীন দিন পার করলো বাংলাদেশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : তিন মাসের বেশি সময় (৯৬ দিন) পরে করোনাভাইরাসে মৃত্যুহীন দিন পার করলো বাংলাদেশ। ১৩ মার্চ সকাল ৮টা থেকে ১৪ মার্চ সকাল ৮টা পর্যন্ত দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে, করোনায় মোট মৃত্যুর সংখ্যা (২৯ হাজার ১১২) অপরিবর্তিত থাকল। এর আগে গত বছরের ৯ ডিসেম্বর করোনায় মৃত্যুহীন দিন পেয়েছিল বাংলাদেশ।

গত ২৪ ঘণ্টায় ২১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট ১৯ লাখ ৪৯ হাজার ৯৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৬০০ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৬৪ হাজার ৪০৮ জন।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ২৭ শতাংশ। সুস্থতার হার ৯৫ দশমিক ৬১ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com