1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

ইউক্রেনের জন্য ১৩.৬ বিলিয়ন ডলারের সহায়তা বিলে বাইডেনের অনুমোদন

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সঙ্গে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেনের মানবিক ও সামরিক সহায়তার জন্য ১৩.৬ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা বিলে স্থানীয় সময় মঙ্গলবার (১৫ মার্চ) স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর বাইরে আরও ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা বিলে শিগগিরই স্বাক্ষর করবেন তিনি। খবর সিএনএন ও আল জাজিরার।

বিলে অনুমোদন শেষে এক টুইট বার্তায় জো বাইডেন লিখেন, ‘এইমাত্র আমি দ্বিপাক্ষিক সরকারি সহায়তা বিলে স্বাক্ষর করলাম। এর মাধ্যমে সরকারকে উন্মুক্ত রাখা এবং ইউক্রেনে ঐতিহাসিক ১৩.৬ বিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হবে।’

এ বিষয়ে সিনেট নেতা চাক শুমার বলেন, ‘আমরা ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলার দিচ্ছি খাদ্যের জন্য, ওষুধের জন্য, আশ্রয়ের জন্য এবং দুই মিলিয়ন শরনার্থীর জন্য যারা ইউক্রেন ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।’

সিএনএনের প্রতিবেদন থেকে জানা যায়, অতিরিক্ত ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার মাধ্যমে ইউক্রেনে এন্টি-ট্যাংক ক্ষেপনাস্ত্র দেওয়া হবে। একই কথা বলেছেন চাক শুমারও। তিনি জানিয়েছেন সামরিক সহায়তা বিলের অংশ হিসেবে জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক ক্ষেপনাস্ত্র ও স্টিংগার অ্যন্টি-এয়ারক্রাফট ক্ষেপনাস্ত্র দেওয়া হবে ইউক্রেনকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com