1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় অর্ধশতাধিক পরীক্ষার্থী পায়নি এসএসসি প্রবেশপত্র নারী আসনে জামায়াত জোটের প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নারী এমপি হয়ে সংসদে যাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ বিচারক: প্রধানমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী নাহিদের জোড়া আঘাত, পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পুতিনকে যুদ্ধাপরাধী বললেন বাইডেন, ক্রেমলিনের প্রতিবাদ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে অভিযান আরও জোরদার করছে রাশিয়া। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (১৬ মার্চ) উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী বলেও উল্লেখ করেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছে ক্রেমলিন। খবর সিএনএন ও আল জাজিরার।

বাইডেন বলেন, ‘আমি মনে করি তিনি (পুতিন) একজন যুদ্ধাপরাধী।’

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে এর আগে অবশ্য মার্কিন প্রশাসন কিংবা বাইডেন পুতিনকে সরাসরি ‘যুদ্ধাপরাধী’ বলেনি। কিন্তু বুধবারই প্রথম তারা এই শব্দটি ব্যবহার করে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনকে আরও সাহায্য-সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। তিনি এও দাবি করেন রাশিয়ার সৈন্যরা হাসপাতালে বোমা বর্ষণ করে ডাক্তারদের জিম্বি করে রেখেছে।

এদিকে পুতিনকে যুদ্ধাপরাধী বলায় বিষয়টির তীব্র প্রতিবাদ জানিয়েছে ক্রেমলিন। বিষয়টিকে তারা অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য হিসেবে উল্লেখ করেছে।

এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, ‘আমরা বিশ্বাস করি এই ধরনের বাগাড়ম্বরপূর্ণ উক্তি অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য। তাও আবার এমন একজন রাষ্ট্রপ্রধান এই বাগাড়ম্বরপূর্ণ উক্তি করেছেন যাদের বোমাবর্ষণে বিশ্বব্যাপী হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com