1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় অর্ধশতাধিক পরীক্ষার্থী পায়নি এসএসসি প্রবেশপত্র নারী আসনে জামায়াত জোটের প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নারী এমপি হয়ে সংসদে যাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ বিচারক: প্রধানমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী নাহিদের জোড়া আঘাত, পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সন্ত্রাসী তালিকা থেকে ইরানি বাহিনীকে বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডকে (আইআরজিসি) বিদেশি সন্ত্রাসী সংগঠনের (এফটিও) তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন। বর্তমানে ইরান ও পশ্চিমা বিশ্ব পারমাণবিক চুক্তিতে ফিরে যাওয়ার চেষ্টা করছে। এর মধ্যেই এমন গুঞ্জন সামনে এলো। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমিয়ে আনার শর্তে ইরানের সামরিক এই বাহিনীকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ওয়াশিংটন।

২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই এলিট বাহিনীকে কালোতালিকাভুক্ত করেন। এবার ট্রাম্পের ওই সিদ্ধান্ত থেকে সরে আসার চিন্তাভাবনা করছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

এ বিষয়ে বাইডেন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমাদের মধ্যে (ইরান ও যুক্তরাষ্ট্রের) এখনো কোনো চুক্তি হয়নি। আলোচনার জন্য ইসরায়েলসহ আমাদের মিত্রদের সঙ্গে পরামর্শ করে যাচ্ছি।

ইরানকে ২০১৫ এর জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন (জেসিপিওএ) বা পারমাণবিক কর্মসূচী চুক্তিতে ফিরিয়ে আনতে গত কয়েক সপ্তাহ ধরে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আলোচনা চলছে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই এই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।

এ ব্যাপারে ওই কর্মকর্তা বলেন, চুক্তিতে ফিরে যাওয়ার বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের সর্বোত্তম নিরাপত্তা নিশ্চিত করে সিদ্ধান্ত নেবেন। এদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, যুক্তরাষ্ট্র এখনো আলোচনার মধ্যে রয়েছে। সুতরাং এ নিয়ে এখনই কোনো অনুমান বা মন্তব্য করা যাবে না।

সম্প্রতি ডেমোক্র্যাট দলের ১১ জনসহ নিম্নকক্ষের ২১ জন সদস্য ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি ও আইআরজিসিকে কালোতালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে উদ্বেগ জানিয়ে বাইডেনকে একটি চিঠি দিয়েছেন।

এদিকে, হাউস ইন্টেলিজেন্স কমিটির র্যাঙ্কিং সদস্য ওহাইও রাজ্যের প্রতিনিধি মাইক টার্নারও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ইরানের ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স (এনসিআরআই) গত সপ্তাহে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে এই অঞ্চলে সন্ত্রাসবাদ ও বিশৃঙ্খলা বাড়াবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com