1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় অর্ধশতাধিক পরীক্ষার্থী পায়নি এসএসসি প্রবেশপত্র নারী আসনে জামায়াত জোটের প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নারী এমপি হয়ে সংসদে যাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ বিচারক: প্রধানমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী নাহিদের জোড়া আঘাত, পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ওমরাহ শেষে অতিরিক্ত সময় সৌদিতে অবস্থান করলেই জরিমানা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : হজ ও ওমরাহ শেষে অতিরিক্ত সময় সৌদি আরবে অবস্থান করলেই প্রত্যেক হাজির জন্য এজেন্সিদের ২৫ হাজার রিয়াল (সৌদি মুদ্রা) করে জরিমানা গুনতে হবে। বৃহস্পতিবার সৌদি আরবের পাসপোর্ট দপ্তরের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

ক্যাপ্টেন আব্দুল রহমান আল খাতামি জানিয়েছেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর হাজিদের ফিরিয়ে নেওয়ার দায়িত্ব এজেন্সিগুলোর। তাই নির্ধারিত সময়ের মধ্যে হাজি দেশে না ফিরলে জরিমানা এজেন্সিগুলোকেই দিতে হবে।

আল-আখবারিয়া চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, অতীতে নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠায় তদন্তের জন্য বেশ কিছু এজেন্সিকে তলব করা হয়েছিল। এ পর্যন্ত ২০৮টি প্রতিষ্ঠান দোষী সাব্যস্ত হয়েছে এবং তাদেরকে জরিমানা করা হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে প্রত্যেক হাজির জন্য কমপক্ষে ২৫ হাজার রিয়াল করে জরিমানা করা হবে।

খাতামি জানান, এবার করোনার সংক্রমণের কারণে আগের চেয়ে কঠোরভাবে ভিসা আইন প্রয়োগ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com