1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

স্বাধীনতা পুরস্কারের তালিকা থেকে বাদ পড়লেন আমির হামজা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : তীব্র সমালোচনার মুখে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের তালিকা থেকে প্রয়াত মো. আমির হামজার নাম বাদ দেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) মো. আমির হামজার নাম বাদ দিয়ে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের সংশোধিত তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মো. আমির হামজাকে বাদ দিয়ে নতুন করে কাউকে ‘সাহিত্য’ ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়নি। সংশোধিত তালিকা অনুযায়ী, এবার ৯ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান স্বাধীনতা পদক পাচ্ছে। এর আগে ১৫ মার্চ ঘোষিত তালিকা অনুযায়ী ১০ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল।

প্রথম দফায় স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের তালিকা ঘোষণার পরপরই আমির হামজাকে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। খ্যাতিমান লেখক-কবি-সাহিত্যিকদের অনেকেই জানিয়েছেন, তারা আমির হামজা নামের কোনো সাহিত্যিককে চিনেন না। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com