1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় অর্ধশতাধিক পরীক্ষার্থী পায়নি এসএসসি প্রবেশপত্র নারী আসনে জামায়াত জোটের প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নারী এমপি হয়ে সংসদে যাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ বিচারক: প্রধানমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী নাহিদের জোড়া আঘাত, পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জেলেনস্কিকে শান্তিতে নোবেল দেওয়ার দাবি

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ২০২২ সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করার দাবি উঠেছে। তাকে মনোনয়ন দিতে ইউরোপের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান রাজনীতিক নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে অনুরোধ জানিয়েছেন। শুধু তাই নয়, ইউক্রেনীয় প্রেসিডেন্টকে পুরস্কৃত করার জন্য মনোনয়ন প্রক্রিয়া পুনর্বিবেচনারও প্রস্তাব দিয়েছেন তারা।

শুক্রবার (১৮ মার্চ) বার্তা সংস্থা এএনআই’র বরাতে এনডিটিভি জানিয়েছে, জেলেনস্কিকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করতে এ বছরের মনোনয়ন প্রক্রিয়ার সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর অনুরোধ করা হয়েছে।

গত ১১ মার্চ প্রকাশিত এক বিবৃতিতে ইউরোপীয় নেতারা বলেছেন, কমিটির কাছে আমদের বিনীত অনুরোধ, প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউক্রেনের জনগণের জন্য নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন প্রক্রিয়ার সময় আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হোক।

ইউক্রেনীয়দের কথা বিবেচনায় এ বছর নোবেল শান্তি পুরস্কারে নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া ফের চালু করার আহ্বান জানিয়েছেন পশ্চিমা নেতারা।

আগামী ৩ থেকে ১০ অক্টোবরের মধ্যে এ বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার কথা রয়েছে। এবার পুরস্কারটির জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ২৫১ ব্যক্তি ও ৯২টি প্রতিষ্ঠানের নাম জমা পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com