1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় অর্ধশতাধিক পরীক্ষার্থী পায়নি এসএসসি প্রবেশপত্র নারী আসনে জামায়াত জোটের প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নারী এমপি হয়ে সংসদে যাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ বিচারক: প্রধানমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী নাহিদের জোড়া আঘাত, পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইউক্রেনে প্রথমবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল ইউক্রেনের পশ্চিমাঞ্চলের একটি অস্ত্রাগারে এ হামলা চালানো হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার তথ্য নিশ্চিত করেছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেন, মস্কো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পশ্চিম ইউক্রেনের একটি ভূগর্ভস্থ অস্ত্রের গুদাম ধ্বংস করে দিয়েছে। গুদামটিতে ইউক্রেনের সেনাদের বিভিন্ন ধরনের অস্ত্র রাখা ছিল বলেও জানান তিনি।

যুদ্ধে এ ধরনের অস্ত্র ব্যবহারের কথা আগে কখনোই স্বীকার করেনি রাশিয়া। দেশটির একটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ইউক্রেনে হামলা শুরুর পর এই প্রথম কিনজাল নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার করা হলো।

জানা গেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে একটি যথাযথ বা প্রকৃত অস্ত্র হিসেবে অভিহিতি করেছেন। যা যেকোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে শব্দের চেয়ে পাঁচ গুণ বেশিতে ছুটতে পারে।

প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রুশ বাহিনী। গত ২০ দিনে তাদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর। প্রাণ হারিয়েছেন কয়েকশ বেসামরিক নাগরিক। জাতিসংঘ জানিয়েছে, রুশ আক্রমণের মুখে এরই মধ্যে ৩০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com