1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় অর্ধশতাধিক পরীক্ষার্থী পায়নি এসএসসি প্রবেশপত্র নারী আসনে জামায়াত জোটের প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নারী এমপি হয়ে সংসদে যাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ বিচারক: প্রধানমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী নাহিদের জোড়া আঘাত, পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মারিউপোলের আরো ভেতরে প্রবেশ করেছে রুশ সেনারা

  • আপডেট টাইম :: রবিবার, ২০ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল শহরের আরো ভেতরে প্রবেশ করেছে রাশিয়ান সেনাবাহিনী।

শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ব্যাপক আকারে সংঘর্ষে প্রধান ইস্পাত কারখানা বন্ধ হয়ে গেছে এবং স্থানীয় কর্তৃপক্ষ আরো পশ্চিমা সাহায্য চেয়ে আবেদন করেছে। খবর আল জাজিরার।

মারিউপোল এ পর্যন্ত যুদ্ধের সবচেয়ে ভয়াবহ দুর্ভোগের দৃশ্য দেখতে যাচ্ছে। এই শহরের পতন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় স্থল আক্রমণে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে বড় বড় শহরের বাইরে আটকে থাকা রুশ সেনাদের জন্য একটি বড় অগ্রগতি হিসেবে গন্য করা হবে।

এক ভিডিও বার্তায়, শহরটির পুলিশ কর্মকর্তা মাইকেল ভার্শনিন জানান, শিশু ও বৃদ্ধরা প্রাণ হারাচ্ছেন। পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এর আগে শুক্রবারে রকেট হামলায় দক্ষিণ শহর মাইকোলাইভে ৪০ জনের মতো মেরিন সেনা নিহত হওয়ার বিষয়টি শনিবার বিস্তারিত জানা যায়।

রুশ সেনারা ইতিমধ্যে মারিউপোলকে আজভ সাগর থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে এবং পতনের পর শহরটিকে ক্রিমিয়ার সাথে যুক্ত করা হতে পারে যেখানে ২০১৪ সাল থেকে মস্কো-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা নিয়ন্ত্রিন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com