1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

আলোচনা ব্যর্থ হলে তৃতীয় বিশ্বযুদ্ধ : জেলেনস্কি

  • আপডেট টাইম :: রবিবার, ২০ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। রাশিয়ার সঙ্গে যদি শান্তি আলোচনা ব্যর্থ হয় তাহলে দুই দেশের মধ্যকার যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে।

রোববার সকালে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।

জেলেনস্কি বলেছেন, ‘আমি তার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। আমি গত দুই বছর ধরে প্রস্তুত ছিলাম। আমি মনে করি যে আলোচনা ছাড়া আমরা এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারি না।’

তিনি বলেন, ‘যদি আমাদের এই যুদ্ধ বন্ধ করার মাত্র ১ শতাংশ সুযোগ থাকে, আমি মনে করি আমাদের এই সুযোগটি নেওয়া দরকার। আমাদের সেটা করতে হবে। আমি আপনাকে এই আলোচনার ফলাফল সম্পর্কে বলতে পারি – যে কোনও ক্ষেত্রেই, আমরা প্রতিদিন মানুষকে হারাচ্ছি।’

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘রুশ বাহিনী আমাদের নির্মূল করতে, হত্যা করতে এসেছে। আমরা আমাদের জনগণ ও সেনাবাহিনীর সেই মর্যাদা দেখাতে পারি যে, আমরা একটি শক্তিশালী আঘাত মোকাবেলা করতে সক্ষম, আমরা পাল্টা আঘাত করতে সক্ষম। কিন্তু, দুর্ভাগ্যবশত, আমাদের মর্যাদা জীবন রক্ষা করতে পারছে না। তাই আমি মনে করি আমাদের আলোচনার সম্ভাবনা, পুতিনের সঙ্গে কথা বলার জন্য যেকোনো সুযোগকে কাজে লাগাতে হবে। কিন্তু যদি এই প্রচেষ্টা ব্যর্থ হয়, তার মানে এটি তৃতীয় বিশ্বযুদ্ধ হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com