1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা

সংযোগ ছবিতে সজল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি: বৈজ্ঞানিক কল্পকাহিনির পাশাপাশি সমাজ বাস্তবতার কল্পকাহিনি নিয়ে নির্মিত হচ্ছে ‘সংযোগ’। সিনেমাটিতে অভিনয় করছেন দর্শকপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। তাঁর বিপরীতে রয়েছেন নবাগত সায়মা স্মৃতি। সিনেমাটির নির্মাতা আবু সাইয়ীদ। ২০১৬ সালে গণ-অর্থায়নে সিনেমাটির নির্মাণকাজ শুরু হয়। সেই সময় অভিনয়ে যুক্ত হয়েছিলেন সৈয়দ শামসুল হক, ইনামুল হক, কে এস ফিরোজ প্রমুখ।

তবে প্রথম ধাপ শুটিং করার পর তহবিল সমস্যাসহ কিছু কারণে সিনেমাটির শুটিং বন্ধ হয়ে যায়। সুখবর হচ্ছে- প্রায় ছয় বছর পর সিনেমার বাকি কাজের শুটিং শুরু হচ্ছে। চলতি মাসেই বগুড়ার বিভিন্ন লোকেশনে সিনেমাটির চিত্রায়ণ শুরু হবে। ২১ মার্চ থেকে টানা ১০ দিন শুটিং হবে বগুড়ায়। এরপর দুই দিন ঢাকায়। সিনেমাটিতে একজন উদ্ভাবকের চরিত্রে অভিনয় করবেন সজল। জুন মাসের মধ্যে ছবিটি মুক্তির জন্য প্রস্তুত হয়ে গেলে চলতি বছরেই মুক্তির কথা রয়েছে। গল্প ও চিত্রনাট্য আবু সাইয়ীদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com