1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

জেএসএস-মগ পার্টির গোলাগুলি, ৩ জন নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

বান্দরবান: আধিপত্যে বিস্তারকে কেন্দ্র করে রাঙামাটি-বান্দরবান সীমান্তে জেএসএস ও মগ পার্টির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

নিহতদের মধ্যে একজন পথপ্রদর্শক ও অন্য দুই জন কোন দলের, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে,  মঙ্গলবার সকালে বান্দরবানের রাজভিলা থেকে মগ লিবারেশন পার্টির ১২-১৩ জনের একটি দল রাঙামাটির রাজস্থলীর গহীন অরণ‌্যে তাদের আস্তানায় যাচ্ছিল। গাইন্দা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের  বালুমুড়ার কেচিংপাড়ার নোয়াপাড়া এলাকায় মগ লিবারেশন পার্টির সদস্যদের ওপর হামলা চালায় জেএসএস সদস্যরা। এসময় উভয় পক্ষের গোলাগুলিতে তিন জন মারা যায়।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদা বেগম  বলেন, ‘আমরা রাঙামাটি-বান্দরবান সীমান্তে গোলাগুলিতে নিহত হওয়ার কথা শুনেছি। যেহেতু এলাকাটি দুর্গম সেহেতু কতজন মারা গেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

তিনি আরো বলেন, ‘সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। তারা ফিরে আসলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com