1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্ধোধন গাইবান্ধায় অর্ধশতাধিক পরীক্ষার্থী পায়নি এসএসসি প্রবেশপত্র নারী আসনে জামায়াত জোটের প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নারী এমপি হয়ে সংসদে যাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ বিচারক: প্রধানমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী নাহিদের জোড়া আঘাত, পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ

রোহিঙ্গা নিধনকে গণহত্যা বললো যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৭ সালে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নকে গণহত্যা বলে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ তথ্য জানিয়েছেন।

ওয়াশিংটন ডিসিতে ইউএস হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে ব্লিঙ্কেন বলেন, ‘আমি নিশ্চিত যে বার্মার সামরিক বাহিনীর সদস্যরা রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে আক্রমণটি ছিল ব্যাপক ও নিয়মতান্ত্রিক, যা মানবতার বিরুদ্ধে অপরাধ নির্ণয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘সাক্ষাৎকার দেওয়া তিন-চতুর্থাংশ জানিয়েছেন, তারা ব্যক্তিগতভাবে সামরিক সদস্যদের কাউকে হত্যা করতে দেখেছেন। অর্ধেকেরও বেশি যৌন সহিংসতার সাক্ষী। প্রতি পাঁচজনের মধ্যে একজন গণহত্যার ঘটনা প্রত্যক্ষ করেছে, অর্থাৎ একটি ঘটনায় শতাধিককে হত্যা বা জখম করা হয়েছে। এই হারগুলো গুরুত্বপূর্ণ।’

জাতিসংঘের তদন্তকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ‘গণহত্যার উদ্দেশ্যে’ মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের হত্যা ও গণধর্ষণ করেছিল। ২০১৭ সালে মিয়ানমারের সেনাদের হাতে অন্তত ছয় হাজার ৭০০ রোহিঙ্গা নিহত হয়েছে বলে জানিয়েছে অধিকার গ্রুপ ডক্টর্স উইদাউট বর্ডার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com