1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

তিন লাখ নতুন কর্মীকে স্বাগত জানাতে প্রস্তুত মালয়েশিয়া

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : তিন লাখ নতুন কর্মীকে স্বাগত জানাতে প্রস্তুত মালয়েশিয়া। আগামী কয়েক মাসে পর্যায়ক্রমে আরও বেশি শ্রমিক নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় (বিশেষ কাজ) বিভাগের মন্ত্রী আবদুল লতিফ আহমেদ। মঙ্গলবার (২২ মার্চ) সমঝোতা স্মারক সইয়ের পরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিতে সরকারের একটি সংগঠিত স্ক্রিনিং ব্যবস্থা থাকা অপরিহার্য। যাতে করোনা পরীক্ষা ও কর্মীদের সাতদিনের কোয়ারেন্টাইনে অন্তর্ভুক্ত করা যায়।

অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, আমরা শ্রমিকদের প্রতিশ্রুতিকে স্বাগত জানাই। নিশ্চিত করতে চাই কোয়ারেন্টাইন প্রক্রিয়া ও পরীক্ষাগুলো যেন নিয়ন্ত্রিত হয়। এছাড়া বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী শ্রমিকদের দেশব্যাপী ৪০০টি হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হবে।

গত বছরের ১০ ডিসেম্বর বিভিন্ন খাতে অভিবাসী শ্রমিকদের নিয়োগের বিষয়ে সম্মত হয় মন্ত্রিসভা। ১৯ ডিসেম্বর মালয়েশিয়ায় কর্মী নিয়োগের বিষয়ে বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেন মানবসম্পদমন্ত্রী এম সারাভানান, যা ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত পাঁচ বছরের জন্য কার্যকর হবে।

এদিকে ১৬ মার্চ পর্যন্ত অভিবাসী শ্রমিকদের নিয়োগের জন্য বিভিন্ন সেক্টরে নিয়োগকর্তাদের কাছ থেকে মোট তিন লাখ ১৩ হাজার ১৪টি আবেদন নেওয়া হয়েছে। এগুলো পর্যায়ক্রমে প্রক্রিয়া করা হচ্ছে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, ১৫ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত প্রাপ্ত আবেদনগুলোর মধ্যে উৎপাদন খাতে এক লাখ ৯৩ হাজার ৩৪৬ জন, পরিষেবা খাতে ৪৮ হাজার ১১৯, বৃক্ষরোপণ খাতে ৩৬ হাজার ৯৫০, নির্মাণ খাতে ২৭ হাজার ৩৩১, কৃষিখাতে সাত হাজার ২৪৮ এবং খনিজ ও খনন খাতে ২০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com