1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

চ্যানেল আইতে দীপু হাজরার ‘বোকা কোথাকার’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : আগামীকাল বুধবার চ্যানেল আইতে দুপুর ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘বোকা কোথাকার’ টেলিফিল্মটি রচনা করেছেন সুস্ময় সুমন ও পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুন ইমন, সমাপ্তি মাসুক, ললনা নূর, নিথর মাহবুব, হিল্লোল সরকার, এ আর পিয়াস, পনির শিকদার প্রমূখ। টেলিফিল্মটি প্রযোজনা করেছে ১৯৫২ এন্টারটেইনমেন্ট।

গল্পে দেখা যাবে, জাবেদ আর মীরার টানাটানির সংসার। সম্প্রতি জাবেদের অফিসে ঠিকমতো বেতন হচ্ছে না। তাতে করে ওদের অবস্থা আগের চেয়ে আরো বেশি খারাপের দিকে মোড় নিয়েছে। মীরা জাবেদকে বারবার বলে চলেছে এই চাকরি বাদ দিয়ে অন্য কোনো চাকরির খোঁজ করতে। কিন্তু জাবেদ তা করছে না। সে তার বিবেকের কাছে পরিচ্ছন্ন থাকতে চায়। যে অফিসে এতদিন সে চাকরি করেছে, তারা আজ ক মাস বেতন দিতে পারছে না বলে সেই অফিস ছেড়ে চলে যাওয়ার পক্ষপাতি নয় সে। স্বামীর এসব ছেলেমানুষী সিদ্ধান্তে অভিমান করে মীরা। অভিমান করে স্বামীকে ‘বোকা কোথাকার’ বলে কটাক্ষ করে। এভাবেই চলতে থাকে দিন। এমন গল্প নিয়েই এগিয়ে চলা ‘বোকা কোথাকার’ টেলিফিল্ম।

দীপু হাজরা বলেন, আমি প্রতি নিয়ত চেষ্টা করে যাচ্ছি ভালো গল্পের খণ্ড নাটক ও টেলিফিল্ম নির্মাণ করে যাওয়ার।  যাতে গল্পের মান ঠিক রেখে এমন একটা কিছু তৈরি করব দর্শকরা ভালো কিছু উপভোগ করতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com