1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্ধোধন গাইবান্ধায় অর্ধশতাধিক পরীক্ষার্থী পায়নি এসএসসি প্রবেশপত্র নারী আসনে জামায়াত জোটের প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নারী এমপি হয়ে সংসদে যাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ বিচারক: প্রধানমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী নাহিদের জোড়া আঘাত, পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ

ভারতে কাঠের গুদামে আগুন লেগে ১১ শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তেলেঙ্গানা রাজ্যের একটি কাঠের গুদামে লাগা আগুনে ১১ শ্রমিকের মৃত্যু হয়েছে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে রাজ্যটির পুলিশ।

বুধবার (২৩ মার্চ) ভোরের দিকে রাজ্যটির সিকান্দারবাদের ভোইগুড়ায় অবস্থিত ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইঞ্জিন তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, ভোরে যখন আগুন লাগে তখন কাঠের গুদামটির দ্বিতীয় তলায় ঘুমিয়ে ছিলেন বিহার থেকে আসা ১২ শ্রমিক। আগুন টের পেয়ে এক শ্রমিক ভবনটির ওপর থেকে লাফ দিয়ে নিজের প্রাণ বাঁচাতে পারলেও অন্য ১১ শ্রমিক দগ্ধ হয়ে মারা যান।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com