1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে আ.লীগ নেতাসহ দুজন নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

ঢাকা: রাজধানীর শাজাহানপুরে দুর্বৃত্তদের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুসহ (৫৪) দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত দু’জনের মধ্যে আরেকজন নারী শিক্ষার্থী সামিয়া প্রীতি (২৪)। আর আহত ব্যক্তির নাম মনির হোসেন মুন্না।

গুলিবিদ্ধ অবস্থায় তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, রাতে টিপু গাড়িতে করে শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করলে তার ড্রাইভার ও টিপু গুলিবিদ্ধ হন। এসময় পথচারী নারী শিক্ষার্থী সামিয়া প্রীতিও গুলিবিদ্ধ হয়।

পুলিশ বলছে, ঘটনার সময় রিকশায় ছিলেন প্রীতি।

শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মনির হোসেন রাইজিংবিডিকে ঘটনা নিশ্চিত করেছেন।

এদিকে, ঘটনার পরপরই থানা পুলিশের সঙ্গে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও র‌্যাব দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

আইনশৃঙ্খলা বাহিনী প্রাথমিকভাবে ধারণা করছে, রাজনৈতিক কারণে এ ঘটনা ঘটতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com