1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্ধোধন গাইবান্ধায় অর্ধশতাধিক পরীক্ষার্থী পায়নি এসএসসি প্রবেশপত্র নারী আসনে জামায়াত জোটের প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নারী এমপি হয়ে সংসদে যাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ বিচারক: প্রধানমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী নাহিদের জোড়া আঘাত, পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ

ইউক্রেন সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করছে ন্যাটো

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে পূর্ব ইউরোপের প্রতিরক্ষা জোরদার করছে উত্তর আটলান্টিক দেশগুলোর সামরিক জোট ন্যাটো। এর অংশ হিসেবে ইউক্রেন সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করা হচ্ছে। বৃহস্পতিবার ব্রাসেলসে জোটের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

এক যৌথ বিবৃতিতে জোটের নেতারা বলেছেন, ‘রাশিয়ার কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে, আমরা ন্যাটোর প্রতিরক্ষা পরিকল্পনা সক্রিয় করেছি, ন্যাটো রেসপন্স ফোর্স মোতায়েন করেছি এবং মিত্রদের সমর্থনে সরাসরি ন্যাটো কমান্ডের অধীনে উল্লেখযোগ্য বিমান ও নৌ বহরসহ আমাদের পূর্বাঞ্চলে ৪০ হাজার সেনা মোতায়েন করছি।’

তারা জানিয়েছেন, ‘আরও বিপজ্জনক কৌশলগত বাস্তবতার’ প্রস্তুতির জন্য ন্যাটোর পদক্ষেপগুলো ‘প্রতিরোধমূলক, সমানুপাতিক ও আগের অবস্থায়’ রয়ে গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আমাদের দীর্ঘমেয়াদী প্রতিরোধ এবং প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করব এবং বিশ্বাসযোগ্য প্রতিরোধ ও প্রতিরক্ষা বজায় রাখার জন্য প্রয়োজনীয় বাহিনী প্রস্তুত এবং সক্ষমতার সম্পূর্ণ পরিসর আরও বিস্তৃত করব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com