1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্ধোধন গাইবান্ধায় অর্ধশতাধিক পরীক্ষার্থী পায়নি এসএসসি প্রবেশপত্র নারী আসনে জামায়াত জোটের প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নারী এমপি হয়ে সংসদে যাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ বিচারক: প্রধানমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী নাহিদের জোড়া আঘাত, পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ

পুরো ইউক্রেনের পরিবর্তে দোনবাস অঞ্চলকে স্বাধীনে মনোযোগ দেবে রাশিয়া

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া এখন ইউক্রেনের পূর্ব দিকে অবস্থিত দোনবাস অঞ্চলকে ‘সম্পূর্ণ স্বাধীন’ করার ব্যাপারে মনোযোগ দেবে। শুক্রবার রাশিয়ার সেনাপ্রধান এ তথ্য জানিয়েছেন।

রুশ প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, রাশিয়া তার ‘বিশেষ সামরিক অভিযানের’ জন্য দুটি বিকল্প বিবেচনা করছে – একটি হচ্ছে পুরো ইউক্রেন দখল করা এবং দ্বিতীয়টি হচ্ছে দোনবাস অঞ্চল।

সম্প্রতি রাজধানী কিয়েভ ও আশেপাশের কয়েকটি এলাকায় ইউক্রেনীয় বাহিনীর প্রবল প্রতিরোধের মুখোমুখি হচ্ছে রুশ বাহিনী। যুদ্ধের এই পর্যায়ে রাশিয়ার এ ধরনের মন্তব্যের অর্থ হচ্ছে, নিজেদের অবস্থান থেকে পিছু হটতে শুরু করেছে মস্কো।

রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অপারেশনাল বিভাগের প্রধান সের্গেই রুডস্কয় বলেছেন, লুহানস্কের ৯৩ শতাংশ এবং দোনেস্কের ৫৪ শতাংশ মস্কোর নিয়ন্ত্রণে। তাই পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলকে পুরোপুরি স্বাধীন করার ব্যাপারে এখন মনোযোগ দেবে মস্কো। রাশিয়া ইউক্রেনের বিমান ও নৌবাহিনীর বিশাল অংশ ধ্বংস করেছে এবং এটি সংঘাতের প্রথম পর্যায়ের সফল সমাপ্তির চিহ্ন। প্রেসিডেন্ট পুতিনের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত রাশিয়া হামলা চালিয়ে যাবে।

রুশ প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, তারা ইউক্রেনের অন্যান্য শহরগুলোতে হামলার সম্ভাবনাকে নাকচ করছেন না। ইউক্রেনের আকাশসীমা বন্ধের কোনো পদক্ষেপ নেওয়া হলে রাশিয়া এর কঠোর জবাব দেবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com