1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্ধোধন গাইবান্ধায় অর্ধশতাধিক পরীক্ষার্থী পায়নি এসএসসি প্রবেশপত্র নারী আসনে জামায়াত জোটের প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নারী এমপি হয়ে সংসদে যাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ বিচারক: প্রধানমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী নাহিদের জোড়া আঘাত, পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ

ছেঁড়া জিন্স পরে কলেজে আসা যাবে না, নতুন নির্দেশনা!

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কলকাতায় ছেড়া জিন্স (রিপড জিন্স) পরে কলেজে আসা নিষিদ্ধ করেছে একটি বিশ্ববিদ্যালয়। শনিবার (২৬ মার্চ) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে আনন্দবাজার পত্রিকা। গত বুধবার (২৩ মার্চ) আচার্য জগদীশচন্দ্র বসু কলেজ কর্তৃপক্ষ এমন নির্দেশনা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃত্রিমভাবে ছেঁড়া কোনো জিন্স পরে কলেজে আসা যাবে না। যদি কোনো শিক্ষার্থী এই নির্দেশনা অমান্য করে, তাহলে তাকে ‘ট্রান্সফার সার্টিফিকেট’ (টিসি) দেওয়া হবে।

কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীদের একাংশ। তারা বলছেন, বেশিরভাগ শিক্ষার্থীর কাছে ‘রিপড জিন্স’ তুমুল জনপ্রিয়।

এক শিক্ষার্থী বলেন, ‘অশালীন পোশাক নিষিদ্ধ করার যুক্তি মানা যেতে পারে, কিন্তু ‘রিপড জিন্স’ নিষিদ্ধ করা অযৌক্তিক।’

এ বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এর আগে, ভারতের কর্ণাটক রাজ্যে মুসলিম শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধ করে এক শিক্ষাপ্রতিষ্ঠান। তা নিয়ে সারা ভারতে তুমুল আলোচনা সৃষ্টি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com