1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

রাজধানীতে জোড়া খুন: শুটার গ্রেপ্তার

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ মার্চ, ২০২২

ঢাকা: শাহজাহানপুরে জোড়া খুনের ঘটনায় শুটারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তবে রোববার (২৭ মার্চ) দুপুরে এ বিষয়ে পুলিশের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন।

ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান উপ-পুলিশ (ডিসি) কমিশনার মো. ফারুক হোসেন বলেন, এ বিষয়ে দুপুর ১টা ৩০ মিনিটে অতিরিক্ত পুলিশ কমিশনার বিস্তারিত জানাবেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত পৌনে ১০টার দিকে মতিঝিল এজিবি কলোনী কাঁচা বাজার সংলগ্ন রেস্টুরেন্ট থেকে বাসায় ফেরার পথে শাজাহানপুর আমতলা ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে অজ্ঞাত দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী প্রীতি।

এ ঘটনায় টিপুর গাড়িচালক গুলিবিদ্ধ হন। ইতোমধ্যে স্বামীর (টিপু) হত্যাকারীদের খুঁজে বের করতে ফারজানা ইসলাম ডলি মামলা দায়ের করেছেন। তবে সেখানে কাউকে আসামি করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com