1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্ধোধন গাইবান্ধায় অর্ধশতাধিক পরীক্ষার্থী পায়নি এসএসসি প্রবেশপত্র নারী আসনে জামায়াত জোটের প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নারী এমপি হয়ে সংসদে যাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ বিচারক: প্রধানমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী নাহিদের জোড়া আঘাত, পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ

ইউক্রেনকে দু’ভাগ করতে চাচ্ছে রাশিয়া

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনকে দুই ভাগের চেষ্টা করছে রাশিয়া। পুরো দেশ দখলে ব্যর্থ হয়ে রাশিয়া এখন এ পদক্ষেপ নিতে যাচ্ছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান কিরিলো বুদানভ একটি বিবৃতিতে বলেছেন, রাশিয়া ‘ইউক্রেনকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মতো তৈরি করতে’ চাইছে। তবে মস্কোর এই চেষ্টা নস্যাত করতে তার দেশ শিগগিরই রুশ অধিকৃত ভূখণ্ডে গেরিলা যুদ্ধ শুরু করবে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। ইউক্রেনের বেশ কিছু অঞ্চল দখল করে নিলেও রাজধানী কিয়েভ ও আশেপাশের কয়েকটি এলাকায় প্রবল প্রতিরোধের মুখোমুখি হচ্ছে রুশ বাহিনী। এই পরিস্থিতিতে শুক্রবার রাশিয়ার সেনাপ্রধান জানিয়েছেন, ইউক্রেনের পূর্ব দিকে অবস্থিত দোনবাস অঞ্চলকে ‘সম্পূর্ণ স্বাধীন’ করার ব্যাপারে মনোযোগ দেবে মস্কো। যুদ্ধের এই পর্যায়ে রাশিয়ার এ ধরনের মন্তব্যের অর্থ হচ্ছে, নিজেদের অবস্থান থেকে পিছু হটতে শুরু করেছে মস্কো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com