1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্ধোধন গাইবান্ধায় অর্ধশতাধিক পরীক্ষার্থী পায়নি এসএসসি প্রবেশপত্র নারী আসনে জামায়াত জোটের প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নারী এমপি হয়ে সংসদে যাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ বিচারক: প্রধানমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী নাহিদের জোড়া আঘাত, পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ

‘জীবন গেলেও ক্ষমা করব না’

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তিনি বিরোধী দলের দুর্নীতিবাজ নেতাদের ক্ষমা করবেন না। এতে যদি তার ক্ষমতা যায় কিংবা জীবন যায় তারপরও তিনি পিছু হটবেন না। শনিবার রাজধানী ইসলামাবাদের প্যারেড গ্রাউন্ডে দলীয় সমাবেশে তিনি এ কথা বলেছেন।

৮ মার্চ বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ (পিএমএল–এন) ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) আইনপ্রণেতারা পার্লামেন্টে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন। শুক্রবার শুরু হওয়া অধিবেশনে এ বিষয়ে আলোচনার কথা ছিল। কিন্তু এ সংক্রান্ত অধিবেশন ২৮ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে। এর আগে শো ডাউনের জন্য সারাদেশ থেকে কর্মী-সমর্থকদের ইসলামাবাদের প্যারেড গ্রান্ডে সমবেত হওয়ার ডাক দেন ইমরান খান।

ইমরানের ভাষণের আগে দলের অন্যান্য শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। তারা জানান, পিএমএল-এন ও পিপিপির নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামল চলমান আছে। দল দুটি ইমরান খানের কাছে জানিয়েছে, তাদের নেতাদের দায়মুক্তি দেওয়া হলে তারা অনাস্থা প্রস্তাবে যাবে না।

ইমরান খান তার ভাষণে বলেন, ‘দরিদ্র দেশগুলো পিছিয়ে আছে কারণ সেখানকার আইন ভদ্রবেশে অপরাধে জড়িত ধনীদের ধরতে ব্যর্থ। তারা চুরি ও লুটপাট করা অর্থ অফশোর অ্যাকাউন্টে স্থানান্তর করে। ছোট চোররা বড় চোরদের মতো দেশকে ধ্বংস করে না।’

তিন বিরোধী দলের দিকে ইঙ্গিত করে পাক-প্রধানমন্ত্রী বলেন, ‘এই তিন কমেডিয়ান বছরের পর বছর ধরে দেশ লুট করছে এবং ইমরান খানকে মোশাররফের মতো আত্মসমর্পণ করতে এসব নাটক করা হচ্ছে। তারা সরকারকে ব্ল্যাকমেইলের চেষ্টা করছে। জেনারেল মোশাররফ তার সরকারকে বাঁচানোর চেষ্টা করেছেন এবং এই চোরদের দায়মুক্তিও দিয়েছেন এবং এর ফল হিসেবে পাকিস্তান এখন ধ্বংসের মধ্যে।’

তিনি বলেন, ‘যাই হোক, আমার সরকার চলে গেলেও কিংবা আমার জীবন গেলেও আমি তাদের ক্ষমা করব না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com