1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্ধোধন গাইবান্ধায় অর্ধশতাধিক পরীক্ষার্থী পায়নি এসএসসি প্রবেশপত্র নারী আসনে জামায়াত জোটের প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নারী এমপি হয়ে সংসদে যাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ বিচারক: প্রধানমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী নাহিদের জোড়া আঘাত, পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ

‘ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করলেই গোলাবর্ষণ বন্ধ হবে’

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করলেই মারিউপোলে গোলাবর্ষণ বন্ধ হবে। বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে টেলিফোনে তিনি এ কথা বলেছেন।

গত কয়েক সপ্তাহ ধরে মারিউপোলে তীব্র গোলাবর্ষণ করছে রাশিয়া। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে নগরীর দক্ষিণে অবস্থিত প্রধান সমুদ্র বন্দরটি বিধ্বস্ত হয়ে গেছে।

ফরাসি কর্মকর্তারা মারিউপোল শহরের পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ বলে অভিহিত করেছেন। তারা জানিয়েছেন, ‘বেসামরিক নাগরিকদের অবশ্যই সুরক্ষা দিতে হবে এবং তারা চাইলে শহর ছেড়ে চলে যাওয়ার সুযোগ দিতে হবে। তাদের অবশ্যই খাদ্য সহায়তা, পানি ও  প্রয়োজনীয় ওষুধ প্রাপ্তির সুযোগ নিশ্চিত করতে হবে।’

ফরাসি প্রেসিডেন্টের দপ্তর এলিসি প্রাসাদের কর্মকর্তারা জানিয়েছেন, ম্যাক্রনের সঙ্গে আলাপকালে পুতিন মারিউপোলের বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ করে দিতে সম্মত হয়েছেন।

তবে ক্রেমলিন জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে আলাপকালে পুতিন সাফ জানিয়েছেন, ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করলেই মারিউপোলে গোলাবর্ষণ বন্ধ হবে। নগরী থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার যে প্রস্তাব কয়েকটি দেশ করেছে সেগুলোর ব্যাপারে পুতিন চিন্তাভাবনা করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com