1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্ধোধন গাইবান্ধায় অর্ধশতাধিক পরীক্ষার্থী পায়নি এসএসসি প্রবেশপত্র নারী আসনে জামায়াত জোটের প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নারী এমপি হয়ে সংসদে যাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ বিচারক: প্রধানমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী নাহিদের জোড়া আঘাত, পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ

আমার জীবন বিপদের মুখে: ইমরান খান

  • আপডেট টাইম :: শনিবার, ২ এপ্রিল, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার জীবন বিপদের মুখে রয়েছে। শুক্রবার জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

ইমরান খান এমন সময় এ মন্তব্য করলেন যখন তার বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনতে যাচ্ছে বিরোধী দলগুলো। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি দাবি করেছিলেন, বিদেশি রাষ্ট্র তাকে ক্ষমতা থেকে উৎখাতের চেষ্টা করছে। তার সাম্প্রতিক রাশিয়া সফরের কারণে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ। তাই তাকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী দলগুলোর কাছে গোপন চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

সাক্ষাৎকারে ইমরান খান জানিয়েছেন, তাকে হত্যার ষড়যন্ত্রের বিষয়টি তিনি ২০২১ সালের আগস্ট থেকে জানেন।

এর আগে শুক্রবার পাক নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, তারা প্রধানমন্ত্রী হত্যার একটি গোপন পরিকল্পনার খবর জানতে পেরেছেন। এর পরপর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com