1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

১২ কেজি এলপিজির দাম বাড়লো ৪৮ টাকা

  • আপডেট টাইম :: সোমবার, ৪ এপ্রিল, ২০২২

অর্থ ও বাণিজ্য ডেস্ক : আবারও বেড়েছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। মাসের ব্যবধানে এবার ১২ কেজি এলপিজির দাম ৪৮ টাকা বাড়ানো হয়েছে। বর্ধিত মূল্য অনুসারে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ১২ কেজির সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য দাঁড়িয়েছে এক হাজার ৪৩৯ টাকায়।

রোববার (৩ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ দর নির্ধারণ করেছে। এর আগে গত ৩ মার্চ নির্ধারিত এ দর ছিল এক হাজার ৩৯১ টাকা। বিইআরসির এলপিজি দর নির্ধারণ কমিটির সদস্য এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু হানিফ জাগো নিউজকে এলপিজির দাম বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিইআরসির সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, এলপিজি গ্যাসে কেজিপ্রতি ৪ টাকা বাড়ানো হয়েছে। এপ্রিল মাসের জন্য এলপিজি মূসকসহ কেজিপ্রতি ১১৫ টাকা ৮৮ পয়সা থেকে বাড়িয়ে ১১৯ টাকা ৯৪ পয়সা করা হয়। সে অনুসারে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির সর্বোচ্চ খুচরা মূল্য হবে এক হাজার ৪৩৯ টাকা (মূসকসহ)। বিইআরসির ঘোষণা অনুযায়ী, অটোগ্যাসের দামও বর্তমানে মূসকসহ প্রতি লিটার ৬৪ দশমিক ৭৮ টাকা থেকে বাড়িয়ে ৬৭ দশমিক ২ টাকা করা হয়েছে।

জানা গেছে, এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন এবং বিউটেন আমদানি করে বেসরকারি এলপিজি প্ল্যান্টগুলো। পেট্রোলিয়াম গ্যাসের এ দুই উপাদানের মূল্য সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো সিপি (কার্গো প্রাইচ) অনুসারে নির্ধারিত হয়। সৌদি সিপিকে ভিত্তি মূল্য ধরে দেশে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। সৌদি সিপি অনুসারে এপ্রিলে প্রোপেন ও বিউটেনের দাম যথাক্রমে টনপ্রতি ৯৪০ ও ৯৬০ ডলার, মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় এপ্রিলের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বর্ধিত মূল্য অনুসারে প্রতি কেজি এলপিজির সর্বোচ্চ মূল্য ১১৯ টাকা ৯৪ পয়সা ধরে ৩ এপ্রিল সন্ধ্যা ৮ টার পর থেকে সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম ৬৬০ টাকা, ১২ কেজির দাম ১৪৩৯ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১৪৯৯ টাকা, ১৫ কেজির দাম ১৭৯৯ টাকা, ১৬ কেজির দাম ১৯১৯ টাকা, ১৮ কেজির দাম ২১৫৯ টাকা, ২০ কেজির দাম ২৩৯৯ টাকা, ২২ কেজির দাম ২৬৩৯ টাকা, ২৫ কেজির দাম ২৯৯৮ টাকা, ৩০ কেজির দাম ৩৫৯৮ টাকা, ৩৩ কেজির দাম ৩৯৫৮ টাকা, ৩৫ কেজির দাম ৪১৯৭ টাকা এবং ৪৫ কেজির দাম পাঁচ হাজার ৩৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com