1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

আফগানিস্তানে মাদকের চাষ নিষিদ্ধ করলো তালেবান

  • আপডেট টাইম :: সোমবার, ৪ এপ্রিল, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে আফিমসহ মাদকের চাষাবাদ নিষিদ্ধ ঘোষণা করেছে তালেবান। রোববার তালেবানের শীর্ষনেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এই নির্দেশ জারি করেছেন।

সংবাদ সম্মেলনে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আফগানিস্তান ইসলামিক আমিরাতের সর্বোচ্চ নেতার আদেশ অনুসারে, আফগানদের জানানো হচ্ছে যে এখন থেকে সারা দেশে পপি চাষ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। যদি কেউ ডিক্রি লঙ্ঘন করে, অবিলম্বে ফসল ধ্বংস করা হবে এবং লঙ্ঘনকারীর বিরুদ্ধে শরিয়া আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

নির্দেশনায় মাদকের উৎপাদনসহ ব্যবহার ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।

গত বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। বিশ্বে মাদক উৎপাদনে শীর্ষস্থানীয় দেশ হচ্ছে আফগানিস্তান। তালেবান ২০০০ সালে তাদের শাসনামলের শেষ দিকে পপি চাষ নিষিদ্ধ করেছিল। তবে পরবর্তী আফগান সরকারগুলো সেই অবস্থান থেকে সরে এসেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com