1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় নিহত ১২

  • আপডেট টাইম :: সোমবার, ৪ এপ্রিল, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইকুয়েডের দক্ষিণাঞ্চলে একটি কারাগারে দুই দল বন্দীর মধ্যে লড়াইয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্টের প্রেস সচিব বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (৩ এপ্রিল) দেশটির কুয়েঙ্কা এলাকার ‘এল তুরি’ নামে ওই কারাগারে নিহত ১২জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং এতে আরো দশজন আহত হন।

ইকুয়েডরের ওই কারাগারে বর্তমানে ধারণক্ষমতার চেয়ে অধিক বন্দী থাকার ব্যবস্থা করা হয়েছে।

দেশটিতে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার কারাগারে এমন দাঙ্গা হয়। এসব কারাগারে মাদক চোরাচালানের মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের রাখা হয়। কারাগারে গ্যাং সম্পর্কিত মারামারিতে শুধুমাত্র গতবছরেই ৩২০ জন বন্দী প্রাণ হারিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com