1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

রাশিয়ার ১৮ হাজার ৫০০ সেনা নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার পর রাশিয়ার প্রায় ১৮ হাজার ৫০০ সেনা নিহত হয়েছে। মঙ্গলবার ইউক্রেনীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী তাদের আগ্রাসন শুরুর পর ৬৭৬টি ট্যাংক, এক হাজার ৮৫৮টি সশস্ত্র যান, ১৫০টি যুদ্ধবিমান এবং ১৩৪টি হেলিকপ্টার হারিয়েছে।

গত ২৫ মার্চের পর থেকে রুশ বাহিনী তাদের হতাহতের সংখ্যা প্রকাশ করছে না। ওই দিন ক্রেমলিন জানিয়েছিল, যুদ্ধের তাদের এক হাজার ৩৫১ সেনা নিহত এবং তিন হাজার ৮২৫ জন আহত হয়েছে।

অবশ্য গত ২১ মার্চ রুশ সংবাদমাধ্যম কমসোমোলসকায়া প্রাভদা এক প্রতিবেদনে জানিয়েছিল, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ৯ হাজার ৮৬১ জন রুশ সেনা নিহত হয়েছে। অবশ্য প্রকাশের কিছুক্ষণ পরই এই প্রতিবেদনটি সরিয়ে নেয় কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com