1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি বোতল চৌধুরী গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বুধবার, ৬ এপ্রিল, ২০২২

ঢাকা: ২৪ বছর আগের চাঞ্চল্যকর ও বহুল আলোচিত চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক আসামি বোতল চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানিয়েছেন, এই মামলার চার্জশিটভুক্ত ১ নং আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে বিপুল মাদকসহ দুইজন নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে র‌্যাব সদরদপ্তরে।

এর আগে রাতে তাকে গ্রেপ্তারের জন্য তার গুলশানের পিংক সিটির পাশে ১০৭ নং রোডের, ২৫বি নম্বর বাড়ির ফ্ল্যাট-এ১ এ অভিযান চালায় র‌্যাব।

আগে থেকেই দীর্ঘ ২৪ বছর পূর্বের চাঞ্চল্যকর ও বহুল আলোচিত জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীর বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com