1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

সুপ্রিম কোর্টের আদেশ মেনে নিয়েছি: ইমরান

  • আপডেট টাইম :: শনিবার, ৯ এপ্রিল, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সুপ্রিম কোর্টের দেওয়া রায় তিনি মেনে নিয়েছেন। তবে এই রায়ে দুঃখও পেয়েছেন তিনি।

শুক্রবার (৮ এপ্রিল) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন ইমরান। ভাষণে তিনি দেশের জন্য তার অবস্থানের বিষয়েও কথা বলেন। তিনি সাম্প্রতিক ঘটনাবলীর বিভিন্ন বিষয় জাতির সামনে তুলে ধরেন।

দেশের বিচার ব্যবস্থাকে সম্মান করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করে বলেন, দেশের সর্বোচ্চ আদালতের উচিৎ ছিল ‘বিদেশি ষড়যন্ত্রের’ যে অভিযোগ উঠেছে অন্তত সে বিষয়ে তদন্ত শুরুর করার অদেশ দেওয়া।

তিনি আরো বলেন, ‘অবশ্যই আমি আদালতের আদেশকে সম্মান করি। তবে তাদের উচিৎ ছিল আমাকে দেওয়া হুমকির চিঠিটি একটি বারের জন্য হলেও দেখতে চাওয়া।

সূত্র: জিও নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com