1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

মধ্যরাতের পর অনাস্থা ভোট শুরু

  • আপডেট টাইম :: রবিবার, ১০ এপ্রিল, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : নানা নাটকীয়তা শেষে মধ্যরাতের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোট শুরু হয়েছে ন্যাশনাল অ্যাসেম্বলিতে। স্পিকার ও ডেপুটি স্পিকারের পদত্যাগের পর অধিবেশনে সভাপতিত্ব করেছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর এমপি আয়াজ সাদিক।

স্থানীয় সময় শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের অধিবেশন শুরু হয়। কিছুক্ষণ পর স্পিকার আসাদ কায়সার অধিবেশন মূলতবির সিদ্ধান্ত নেন। বেলা ২টা ৩০ মিনিটে অধিবেশন পুনরায় শুরু হয়। পরে জানানো হয়, ইফতারের বিরতির পর রাত ৮টার দিকে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে।

তবে অনাস্থা প্রস্তাবে ভোট এড়াতে শনিবার রাতে পদত্যাগ করেন স্পিকার আসাদ। প্রধানমন্ত্রী ইমরান খানের অনুগত হিসেবে পরিচিত ডেপুটি স্পিকার কাসিম খান সুরিও পদত্যাগ করেন।

স্থানীয় সময় রাত ১২টা ০২ মিনিটে অ্যাসেম্বলির অধিবেশন শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অনাস্থা প্রস্তাবের ওপর ভোট গ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছে ডন অনলাইন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com