1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

শাহবাজকে অভিনন্দন মোদির, শান্তি ও স্থিতাবস্থা চায় ভারত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভিনন্দন বার্তায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার কথা বলেন তিনি।

টুইটারে মোদি লিখেছেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য শাহবাজ শরিফকে অভিনন্দন। সন্ত্রাসমুক্ত অঞ্চলে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে চায় ভারত। যাতে আমরা উন্নয়ন নজর দিয়ে জনগণের কাজ করতে পারি।’

শাহবাজের নিজের দল মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর পাশাপাশি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মুত্তাহিদা মজলিস-ই-আমলসহ বেশ কয়েকটি দলের সমর্থন পেয়েছেন শাহবাজ। তবে ন্যাশনাল অ্যাসেম্বলির বৃহত্তম দল, সদ্য-সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই) নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের উদ্যোগের বিরোধিতা করে সভা থেকে ওয়াকআউট করে। শাহবাজের পক্ষে ভোট পড়ে ১৭৪টি।

পাকিস্তান প্রধানমন্ত্রী পদে শাহবাজের নাম আলোচনায় এসেছিল পাঁচ বছর আগেই। পানামা কেলেঙ্কারির মামলায় তৎকালীন  প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দোষী সাব্যস্ত হওয়ার পরে তার দল পিএমএল(এন)-এর অন্দরে শাহবাজকে দায়িত্ব দেওয়ার দাবি উঠেছিল। কিন্তু সে সময় ভাইকে বঞ্চিত করে নওয়াজ বেছে নিয়েছিলেন তার বিশ্বস্ত শাহিদ খকন আব্বাসিকে।

সূত্র: আনন্দবাজার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com