1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

ইউরোপের কেন্দ্রস্থলে পারমাণবিক অস্ত্র মোতায়েনের হুমকি রাশিয়ার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : সুইডেন ও ফিনল্যান্ড মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দিলে রাশিয়া ইউরোপের কেন্দ্রস্থলে পারমাণবিক অস্ত্র ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক ঘনিষ্ঠ সহযোগী এই হুমকি দিয়েছেন।

ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার এক হাজার ৩০০ কিলোমিটারের সীমান্ত রয়েছে। ইউক্রেনে রুশ হামলার পর ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটো জোটে যোগদানের কথা বিবেচনা করছে। প্রধানমন্ত্রী সানা মারিন বুধবার বলেছেন, ফিনল্যান্ড আগামী কয়েক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবে।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ জানিয়েছে, সুইডেন ও ফিনল্যান্ড যদি ন্যাটোতে যোগ দেয় তাহলে রাশিয়াকে বাল্টিক সাগরে তার স্থল, নৌ ও বিমান বাহিনীকে শক্তিশালী করতে হবে।

মেদভেদেভ স্পষ্টভাবে জানিয়েছেন, ‘পারমাণবিক মুক্ত’ বাল্টিক নিয়ে আর কোনও কথা হতে পারে না।

তিনি বলেছেন, ‘বাল্টিকের জন্য পারমাণবিক অস্ত্রমুক্ত অবস্থা নিয়ে আর কোনও কথা হতে পারে না – ভারসাম্য পুনরুদ্ধার করতে হবে।’

মেদভেদেভ জানিয়েছেন, তিনি আশা করছেন ফিনল্যান্ড ও সুইডেনের বোধোদয় হবে। যদি না হয়, তাহলে তাদের ঘরের কাছে পারমাণবিক অস্ত্র ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়ে বাঁচতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com