1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ রংপুরে আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন

পুরো মারিউপোল রাশিয়ার দখলে

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : পুরো মারিউপোল এখন রাশিয়ার হাতে। রুশ সেনারা সেখানের সবগুলো অঞ্চল পুরোপুরি পরিস্কার করে ফেলেছে। তবে অবরুদ্ধ দক্ষিণ বন্দরের একটি ইস্পাত কারখানার ভেতরে ইউক্রেনের যোদ্ধাদের একটি ছোট দল রয়ে গেছে। রোববার (১৭ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদসংস্থা আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ বলেন, মারিউপোলের সবগুলো এলাকা পরিস্কার করা হয়েছে। অবশিষ্ট থাকা ইউক্রেনীয় সেনারা আজভস্টালে ইস্পাত কারখানায় অবরুদ্ধ রয়েছে।

তিনি আরও বলেন, তাদের বেঁচে থাকার একমাত্র উপায় হলো স্বেচ্ছায় অস্ত্র ফেলে দেওয়া ও আত্মসমর্পণ করা।

কোনাসেনকোভ জানান, মারিউপোলকে শত্রু মুক্ত করার প্রক্রিয়ায় এ পর্যন্ত ১ হাজার ৪৬৪ জন ইউক্রেনের সেনা আত্মসমর্পণ করেছে।

এদিকে রাশিয়ার নিউজ এজেন্সি তাস জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যে মারিউপোলে যুদ্ধরত ইউক্রেনীয় বাহিনী যদি মস্কোর স্থানীয় সময় সকাল ৬টার মধ্যে তাদের অস্ত্র ফেলে দেয় শুধুমাত্র তাহলেই তাদের জীবন রক্ষা পেতে পারে।

এর আগে, ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে হামলা শুরু করেছে রাশিয়া। স্থানীয় সময় শনিবার সকাল থেকে এই হামলা শুরু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com