1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ রংপুরে আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৪৭

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৪৭ জনে। গত শনিবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় দু’টি প্রদেশে হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে।

রোববার (১৭ এপ্রিল) কাবুলের সরকারি কর্মকর্তারা একথা জানান।

গত শনিবার (১৬ এপ্রিল) আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোশত এবং কুনার প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান বিমান বাহিনী।

খোশত প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক পরিচালক শাবির আহমদ ওসমানী বলেন, এই প্রদেশে বিমান হামলায় নারী ও শিশুসহ ৪১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ২২ জন।’

অন্যদিকে কুনার প্রদেশে বিমান হামলায় ৬ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সেখানকার কর্মকর্তারা।

মূলত আফগান সীমান্তে গত বৃহস্পতিবারের সন্ত্রাসী হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর এই বিমান হামলার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ৭ সেনা হত্যার প্রতিশোধ নিতেই আফগান ভূখণ্ডে বোমাবর্ষণ করেছে পাকিস্তান।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com