1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ রংপুরে আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন

দক্ষিণ আফ্রিকায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪৩

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৩ জনে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে হাজারো মানুষ।

সোমবার (১৮ এপ্রিল) ফ্রান্স টুয়েন্টিফোর জানায়, দেশটির বন্যাদুর্গত পূর্বাঞ্চলে শনিবারও প্রচল বৃষ্টিপাত হয়েছে। এ অবস্থায় বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

রয়টার্স জানায়, প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ভেসে গেছে রাস্তাঘাট-ঘরবাড়ি। গৃহহীন হয়ে পড়েছে বহু মানুষ। পানি সরবরাহ ও বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিঘ্নিত হচ্ছে আফ্রিকার ব্যস্ততম বন্দর ডারবানের কার্যক্রম। প্রাদেশিক এক আর্থিক কর্মকর্তারা হিসেবে বন্যায় অবকাঠামোগত ক্ষতির পরিমাণ ৬৮ কোটি ৪৬ লাখ ডলারের বেশি দাঁড়াবে।

গত সপ্তাহের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলীয় শহর ডারবানে বন্যা দেখা দেয়। শহরটির বিভিন্ন সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে, ঘরবাড়ি ভেসে গেছে। ওই বাড়িগুলোয় থাকা মানুষও পানিতে ভেসে গেছে।

দক্ষিণ আফ্রিকার আবহাওয়া দপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ পাসেলেতসো মোফোকেং বলেন, কেজেডএনের কিছু এলাকায় এখনো বৃষ্টিপাত চললেও তা গত কয়েক দিনের মতো তুমুল নয়। তবে স্থলভাগ পানিতে ভরে যাওয়ায় এখনো অনেক বন্যার আশঙ্কা আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com