1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ রংপুরে আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন

মালয়েশিয়ায় রোহিঙ্গা শিবিরে দাঙ্গা, পালাতে গিয়ে নিহত ৬

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার একটি রোহিঙ্গা শিবিরে দাঙ্গার ঘটনা ঘটেছে। শিবির থেকে পালানোর সময় মহাসড়কে গাড়ির নিচে চাপা পড়ে নিহত হয়েছে শিশুসহ ছয় রোহিঙ্গা। বুধবার সুঙ্গাই বাকাপ অস্থায়ী অভিবাসী আটককেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টার দিকে সুঙ্গাই বাকাপ ইমিগ্রেশন আটককেন্দ্র সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আটককেন্দ্রটি থেকে ৫২৮ জন রোহিঙ্গা পালাচ্ছিলেন। এদের মধ্যে ছয় জন দ্রুত পালাতে গিয়ে মহাসড়কের ওপর দিয়ে দৌঁড় দেন। দ্রুতগামী গাড়ির  চাপায় তারা সবাই নিহত হয়। এদের মধ্যে দুই পুরুষ ও দুই নারী ছাড়াও দুটি শিশু রয়েছে। পলাতকদের মধ্যে বেশ কয়েক জনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সিরি হামজাহ জাইনুদিন এ ঘটনা তদন্তের জন্য ইমিগ্রেশন বিভাগ এবং পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া পলাতক রোহিঙ্গাদের খুঁজে বের করতে সব কয়টি আইনপ্রয়োগকার সংস্থাকে নির্দেশ দিয়েছেন তিনি।

হামজাহ জানান, পালিয়ে যাওয়া ৫২৮ জন রোহিঙ্গা শরণার্থীকে ২০২০ সালে মালয়েশিয়ার জলসীমায় অনুপ্রবেশের সময় গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাদেরকে ল্যাংকাউইয়ের একটি আটক শিবির থেকে সুঙ্গাই বাকাপে আনা হয়। অবৈধভাবে এবং বৈধ কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ করে অভিবাসন আইন লঙ্ঘনের জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com