1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নারীর পোশাকই ধর্ষণের কারণ: কটাক্ষ দেবলীনার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

বিনোদন ডেস্ক : ভারতে ধর্ষণকাণ্ড নিয়ে ব্যাপক তোলপাড় চলছে। ধর্ষণ ইস্যুতে ‘নারীদের পোশাক’ নিয়ে মন্তব্য করে সম্প্রতি সমালোচনার মুখে পড়েন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এমনকি তার মন্তব্য ঘিরে তারকা মহলেও ক্ষোভ ছড়ায়। সরব হয়ে ওঠে সামাজিকমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমও।

এ নিয়ে এক ভিডিও বার্তায় নারীদের পোশাককে ধর্ষণের কারণ হিসেবে ব্যাখ্যার কটাক্ষ করেন বলিউড অভিনেত্রী কাল্কি কেকলা। তার সেই ভিডিওটি এবার শেয়ার করে ধর্ষণের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানালেন টলিগঞ্জের অভিনেত্রী দেবলীনা কুমার।

কটাক্ষের সুরে সে ভিডিওতে ধর্ষণের জন্য মেয়েদের দায়ী করা হলেও প্রকৃতপক্ষে ধর্ষকদের বিরুদ্ধেই অবস্থান নেওয়া হয়েছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে কাল্কি নারীদের উদ্দেশে বলছেন, ধর্ষণের জন্য তুমি দায়ী। তুমি কী পরেছো তা দায়ী। বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা গেছে যে, যেসব নারী স্কার্ট পরে, স্কার্টই তাদের ধর্ষণের কারণ হয়। আপনারা জানেন কেন? কারণ, পুরুষদের চোখ থাকে। শুধু স্কার্টই নয়, আরও কয়েক ধরনের পোশাক আছে, যেগুলো নারীদের পরনে দেখলে পুরুষেরা উত্তেজিত হয়।

এমন বক্তব্যের পরই ভিডিওতে ভেসে আসে বেশ কিছু নারীর ছবি। যেখানে কেউ শর্টস, কেউ ফ্রক, কেউ রেনকোর্ট, কেউ বোরখা, কেউবা আবার পরেছেন অ্যাস্ট্রোনটের পোশাক।

কাল্কি কটাক্ষের সুরে এ ম্যাসেজটাই দিতে চেয়েছেন যে, নারীর পোশাক কখনো ধর্ষণের কারণ হতে পারে না। ব্যঙ্গ করে তিনি বলেন, এ সমস্যার সমাধান নারীদের কোথাও না থাকা। এমনকি অপরাধ পুরুষ করলেও দায় নারীকেই নিতে হবে, কারণ নারীই পুরুষের জন্মদাত্রী।

কাল্কির ওই কটাক্ষ ভরা ভিডিও শেয়ার করে দেবলীনাও ব্যঙ্গ করে লিখেন- একদমই এটা আমাদের দোষ আর আমাদের পোশাকের। পোশাক উত্তেজিত হলে এরকম তো হবেই। মেয়েদের জামাকাপড়ই ধর্ষণের কারণ, সবটাই মেয়েদের দোষ।

মূলত কাল্কি ও দেবলীনা দুজনই কটাক্ষের সুরে বলতে চেয়েছেন যে, নারীর পোশাক কখনো ধর্ষণের কারণ হতে পারে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com